সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনার প্রতিবাদে ফরিদপুরের সদরপুর উপজেলায় ছাত্র জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদরপুর সরকারি কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা ছাত্রদল নেতা তুষার মাহমুদসহ অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ নেতৃত্ব দেন। মিছিল চলাকালে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।
বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের একজন মুখপাত্রের ওপর এ ধরনের নৃশংস হামলা স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। তারা প্রশাসনের কাছে অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এই বাংলা/এমএস
টপকি

