নাটোর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, “আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা জাতিকে বিভক্ত হতে দেব না। ধর্মের ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না।
যারা জাতিকে বিভক্ত করতে চাইবে, তাদেরকে আমরা রুখে দেব। সকলের অধিকার নিশ্চিত করা হবে। আমরা জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই।”
বৃহস্পতিবার বিকালে নাটোর শহরের নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলাম নাটোর জেলা শাখার আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ শফিকুর রহমান বলেন, “২৪ জুলাই বাংলাদেশের ইতহাসে এক রক্তাক্ত কাহিনী। আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। যারা চাঁদাবাজি, অন্যের টাকা লুন্ঠন করে, ফ্যাসিবাদ সৃষ্টি করবে তাদেরকে এবার জনগণ ছেড়ে কথা বলবে না।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, “আমরা সেই বাংলাদেশগঠন করতে চাই, যে বাংলাদেশে নারীরা স্বাচ্ছন্দে, নিরাপদে ঘরে থাকবে, রাস্তায় যাতায়াত করবে, কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করবেন। আমরা এই দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরো বলেন, “শিশুদের ৫ বছর পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। আমরা বিদেশের দিকে আর কাউকে দৌড়াতে দেব না। দেশেই সুচিকিৎসার সকল ব্যবস্থা করা হবে। আমরা বেকার ভাতা দিয়ে যুব সমাজকে ধ্বংস করতে চাই না। আমরা কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে চাই। ”দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগীতা চাই।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, আবুল কালাম আজাদ, আব্দুল হাকিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক

