বিশেষ প্রতিনিধি :
রাজধানীর আদাবর থানা এলাকায় একটি এ্যাম্বোডারী ফ্যাক্টরিতে ডাকাতির চেষ্টা এবং হামলার ঘটনায় পাঁচজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আদাবর থানা সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিটের সময় মুনসুরাবাদ-১২ এলাকায় অবস্থিত আবির এ্যাম্বোডারী ফ্যাক্টরিতে কর্মচারীদের মাসিক বেতন বিতরণ চলছিল। সেই সময়ে মামলার এজাহারভুক্ত ৮ জন ও অজ্ঞাতপরিচয় ৮-১০ জন ব্যক্তি ধারালো সামুরাই, চাপাতি এবং ছুরি নিয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে। তারা কর্মচারীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় কর্মচারী মোঃ তোফায়েল (২৮)–কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। দুষ্কৃতকারীরা পরে দ্রুত স্থান ত্যাগ করে।
এই ঘটনায় আদাবর থানায় মামলা নং ৫ (তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৬) রুজু করা হয়। মামলার ধারা- ১৪৩/৪৪৮/৩২৪/৩২৬/৩০৭/৩৮৫/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী দণ্ডনীয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মনিরুজ্জামান এবং থানা টিম দ্রুত অভিযান পরিচালনা করে অভিযোগে ১। রোহান খাঁন রাসেল (৩০) ২। মারুফ (৩৫) ৩। হাসান (২৩) – পিতা ডাক্তার ইমরান ওরফে এমরান, মাতা মোসাঃ রোকসানা বেগম ৪। মোঃ রায়হান (২২) ৫। মোঃ রোমান (২৪) উল্লেখিত এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে। পুলিশের সূত্রে জানানো হয়, থানা এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।
আদাবর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেক জানান, “সাম্প্রতিক ঘটনাটি দেখিয়ে দিয়েছে আমাদের আভিযানিক টিম দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”
এই বাংলা/এমএস
টপিক

