যশোর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লেবুতলা ইউপি কর্মী গ্রুপের প্রধান গোলাম রব্বানী।
প্রচার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মী গ্রুপের প্রধান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন এবং লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ারুল ইসলাম হ্যাপী।
সভায় আরও বক্তব্য দেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, নাট্য ব্যক্তিত্ব আব্দুর রহমান কিনা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও ব্যবসায়ী মুরাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হাসান টুকুন বলেন, মরহুম তরিকুল ইসলাম আজীবন দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করেছেন এবং যশোরের উন্নয়নে তার অবদান আজও স্মরণীয়। তার প্রতীক ছিল ধানের শীষ। সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান অনিন্দ্য ইসলাম অমিত জনগণের সেবা করার লক্ষ্যে রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সভা শেষে অনিন্দ্য ইসলাম অমিতের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং স্থানীয় ভোটার ও ব্যবসায়ীদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

