আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নারীর অধিকার সুরক্ষায় সচেতনতার আহ্বান

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :


বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই সভার প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সিকদার হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম।

আলোচনা সভায় বক্তারা নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বারোপ করেন। এছাড়াও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমান অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার আহ্বান জানান। বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সকলকে সচেতন হয়ে কাজ করার পরামর্শ দেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here