অষ্টগ্রামে আলম দিঘীর পাড় সুন্নী ‌যুব সংঘের উদ্যোগে ‌সুন্নী‌ মহা সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি :

 

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় আলম দিঘীর পাড়,সুন্নী ‌যুব সংঘের উদ্যোগে (২৫ মার্চ) বুধবার,বাদ আসর থেকে মধ্য রাত ব্যাপি আলম দিঘীর পাড় কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় (১০ম) সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শায়েখ আল্লামা হাফিজ আহমেদ নিজামি শফি সাহেব, খতিব মসজিদ এ আকসা ধানমন্ডি ঢাকা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান ‌(আরেফী)‌ খলিফা দারুযযফর ‌সারদা দরবার শরীফ।

আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা জালাল উদ্দিন (আশরাফী) খতিব ঐতিহাসিক কুতুব শাহী মসজিদ‌। ছেরাগী খাদেম হযরত মাওলানা আজিজ ‌শাহ ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার স্থানীয় ওলামায়ে কেরামগণ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্মেলনে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক ‌হাজী মোহাম্মদ আক্র‌ব আলী সাহেব,উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন (আনা),(৪নং) ওয়ার্ডের ইউপি সদস্য বাসেদ মেম্বার, আরো উপস্থিত ছিলেন, আলম দিঘির পাড় সুন্নী যুব সংঘের সভাপতি মোঃ গেশু মিয়া সহ আলম দিঘীর পাড়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাহফিল পরিচালনায় ছিলেন, হযরত মাওলানা আব্দুস সামাদ শাহ।

মাহফিলে বক্তারা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সম্মেলনের সার্বিক সহযোগিতায় ছিলেন, আলম দিঘীর পাড় এলাকাবাসী।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here