ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় পূবাইলে খালু গ্রেফতার, ভুক্তভোগী শিশু

গাজীপুর প্রতিনিধি :

 

 

গাজীপুর মহানগরীর পূবাইলে খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশু শ্যালিকাকে ধষর্ণ ও মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারণ করে কম্পিউটারে রাখার অভিযোগে খালুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) রাতে অভিযান চালিয়ে হায়দরাবাদ গজারিয়ারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সেলিম খান (৪০) মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বিক্রমপুর (আটিগাঁও বড়বাড়ী) গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে। সে দীর্ঘদিন ধরে পূবাইলের হায়দরাবাদ গজারিয়ারটেক এলাকায় তার ভায়রা নাছির হাওলাদারের বাড়িতে সপরিবারে ভাড়া থাকত।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। আসামী সেলিম খানের কোনো সন্তান না থাকায় শিশুটি প্রায়ই তার খালুর ঘরে যাওয়া-আসা করত।

গত ২৩ মে দুপুরে আসামীর ঘরে মেহমান আসায় বাদীর মেঝ মেয়ে ওই ঘরে যায়। এ সময় সেলিম খানের ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটারটি চালু থাকায় সেটির ভেতরে থাকা বিভিন্ন ফাইল দেখতে গিয়ে হঠাৎ ছোট বোনের কিছু আপত্তিকর ছবি দেখতে পায়। পরে বিষয়টি পরিবারকে জানালে শিশুটি ঘটনার বিস্তারিত খুলে বলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভুক্তভোগী শিশু জানায়, গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে আসামী সেলিম খান তাকে খাবারের লোভ দেখিয়ে নিজের শোবার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একই সঙ্গে মোবাইল ফোনে সেই ধর্ষণের ছবি ও ভিডিও ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখে।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন খান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here