পিরোজপুরে অগ্নিকাণ্ডে পুড়লো ৩ বাড়ি: ক্ষতিগ্রস্তদের পাশে মাসুদ সাঈদী

0
216

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমুরিতলা গ্রামে আজ ভোর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই আকস্মিক অগ্নিকাণ্ডে কয়েকটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে তিনটি পরিবার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পলাশ কান্তি সাহা, দ্বীপক সাহা এবং শিব সঙ্কর সাহার বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তারা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল বের করার সুযোগ পাননি।

ঘটনার খবর পেয়ে সকালেই ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ সাঈদী। তিনি ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

এ সময় তিনি মানবিক দিক বিবেচনায় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে মাসুদ সাঈদী বলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর মর্মাহত।

ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত পুনরায় ঘর নির্মাণ করতে পারেন, সেজন্য তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলে সরকারিভাবে প্রয়োজনীয় সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দুঃসময়ে মাসুদ সাঈদীকে পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here