সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দৌলতপুর উপজেলার বাচামারা কাচারীপাড়া এলাকার মো. মনিরুল ইসলাম (২২) ও বাচামারা হাসাদিয়া এলাকার মো. আশিক (১৯)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, ২৫ সেপ্টেম্বর রাতে দৌলতপুর থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। রাত ১০টা ৫ মিনিটের দিকে বাচামারা কাচারীপাড়া এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই যুবককে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের তল্লাশি করে মনিরুল ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ৫০ গ্রাম এবং আশিকের লুঙ্গির বাম কোচর থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোট ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ হাজার টাকা। রাত ১০টা ২০ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) সৈয়দ হাবিবুল্লা আলী বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর