সোমবার, ১২ অক্টোবর ২০২৬

তাড়াশে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের যৌন হয়রানি মামলার প্রধান আসামি প্রভাষক জহুরুল ইসলাম খোকনকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন ‘বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ’।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. বদরুল আমিন সোহাগ।

তিনি বলেন: “যৌন হয়রানির ঘটনায় মামলা দায়েরের এক মাস পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করতে পারেনি। আমরা অবিলম্বে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি কোনো নিরপরাধ শিক্ষক যেন হয়রানির শিকার না হন, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উল্লেখ্য, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ওই প্রতিষ্ঠানের প্রভাষক জহুরুল ইসলাম খোকন, সহকারী শিক্ষক বিকাশ সরকার ও সুজন কুমার মাহাতোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, আসামি বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অন্য দিকে, বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, যৌন হয়রানির ঘটনার বিষয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়েছে। তবে বোর্ড থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য এখনও পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর