শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কুলাউড়ায় শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
কুলাউড়ায় শহিদ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী নেতা শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ছাত্র ও সাধারণ জনগণের উদ্যোগে ডাক বাংলো মাঠে আয়োজন করা হয় জানাজার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানাজায় বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইমামতি ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী কমিটির আমির, সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম।

জানাজার আগে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের যোদ্ধা নাহিদুর রহমান, লিংকন তালুকদার, শেখ বদরুল ইসলাম রানা এবং রায়হান আহমদ। তারা শহীদ হাদির আত্মত্যাগ ও সাহসী নেতৃত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শকে ধারণ করে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর