নিজস্ব প্রতিবেদক :
মেহেরপুরে শিশু ধর্ষণের একটি মামলায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র ২৯ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দ্রুততম সময়ে বিচার সম্পন্ন হওয়ায় জেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, গত মাসে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তদন্ত দ্রুত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রাষ্ট্রপক্ষ জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় দ্রুত সাক্ষ্যগ্রহণ ও শুনানি সম্পন্ন করা হয়। মামলায় একাধিক সাক্ষীর সাক্ষ্য, মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য আলামত পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে দ্রুত বিচার ও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। স্থানীয় সচেতন মহলও এমন দ্রুত বিচারকে ইতিবাচক হিসেবে দেখছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ দমনে এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক

