
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, তিনি কোনো ব্যক্তিগত পদ-পদবি বা নমিনেশন পাওয়ার জন্য রাজনীতি করেন না।
বরং দেশপ্রেম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই তার এই রাজনৈতিক পথচলা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, আমি রাজনীতি করি দেশের মানুষের জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে। শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন দেশপ্রেম এবং দেশনায়ক তারেক রহমানের দেশের প্রতি মায়া ও ভালোবাসা দেখে আমি নিজেকে বিএনপির রাজনীতিতে উৎসর্গ করেছি।
অধ্যক্ষ আলমগীর হোসেন দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন জিয়া পরিবার এবং এই দলের সাথেই থাকবেন।
তিনি বলেন, আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি না, বরং সাধারণ মানুষের ভাগ্য উন্মোচনের জন্য রাজনীতি করি।
আমার স্বপ্ন—বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা।
পিরোজপুর জেলার মানুষের অধিকার আদায়ে এবং তাদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার করে তিনি আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজপথে থাকতে চাই।
পিরোজপুরবাসীর পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।
তার এই বক্তব্য পিরোজপুরের স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করেন, অধ্যাপক আলমগীর হোসেনের মতো নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতৃত্বের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে।
এই বাংলা/এমএস
টপিক
