ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন গোলাম আজম সৈকত।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মনোনয়নপত্র দাখিলকালে তাঁর সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান।
মনোনয়নপত্র দাখিলের পর গোলাম আজম সৈকত বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তিনি।
এই বাংলা/এমএস
টপিক

