ঝালকাঠি-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রফিকুল ইসলাম জামাল

0
194
ঝালকাঠি-১ আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের মনোনয়নপত্র দাখিল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে রফিকুল ইসলাম জামাল সাংবাদিকদের বলেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চান। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় অগ্রাধিকার দেবেন বলেও জানান তিনি।

এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here