ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে র্যাব-১৪ এর বিশেষ অভিযান; ‘জিরো টলারেন্স’ নীতিতে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-১৪ অভিনব কায়দায় চালানো মাদক পাচার রুখে দিল।
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চিপসের প্যাকেটের নিচে লুকিয়ে রাখা ৬০৭ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলার মো. রাসেল মিয়া (২৮), মো. খালিদ মাহমুদ শোয়েব (২৮) এবং বগুড়ার মো. বাবুল মিয়া (২৮)।র্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক রবিবার সন্ধ্যা পৌনে ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল পৌনে ৭টার দিকে সিপিএসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের রশিদপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়।চেকপোস্ট চলাকালীন একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল র্যাবের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ধাওয়া করে যানবাহন দুটিকে আটক করে র্যাব। এ সময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা পিকআপে অবৈধ মাদক থাকার কথা স্বীকার করে। তাদের দেখানো মতে তল্লাশি চালিয়ে চিপসের প্যাকেটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেল, নগদ ৭ হাজার ৩০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার মাদক কারবারি।
দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ এনে ময়মনসিংহ ও আশপাশের জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতেই চিপসের প্যাকেটের নিচে মদ লুকিয়ে পরিবহন করছিল তারা।উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

