কলাবাগানে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: বকশীগঞ্জে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশিগঞ্জ পৌরসভা এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি বিশাল কলাবাগান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বকশিগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া দরিপাড়া গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ের তীব্র বাতাসে ওই এলাকার একটি কলাবাগানের প্রায় ১ একর জমির ওপর লাগানো সব গাছ ভেঙে ও উপড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো বাগানটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

​ক্ষতিগ্রস্ত বাগান মালিক মোঃ ছাইদুর রহমান জানান, অনেক আশা আর ধার-দেনা করে প্রায় ১ একর জমিতে তিনি এই কলার চাষ করেছিলেন। আর কিছুদিন পরেই ফলন ঘরে তোলার কথা ছিল। কিন্তু আকস্মিক এই ঝড় তার সব স্বপ্ন তছনছ করে দিয়েছে। ঝড়ে বাগানের অধিকাংশ গাছ ভেঙে পড়ায় প্রায় লাখ টাকার ওপর ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ মখলেছুর জানান, ছাইদুর আমার সম্পর্কে বড় ভাই, তিনি ঋণ করে এই এক একর জমির উপর কলা বাগান করেন,অনেক গাছেই ফল এসে গেছে, এখন ঘরে তোলার সময়,,,এই ক্ষতি তার অপুরনীয়।

হঠাৎ এই দুর্যোগে দিশেহারা হয়ে পড়া ওই কৃষক মোঃ ছাইদুর রহমান, এখন সরকারি বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিছুটা সহায়তার আশা করছেন, যাতে তিনি এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here