হরিরামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0
62
ছবি : এই বাংলা প্রতিনিধি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


মানিকগঞ্জের হরিরামপুরে রবি মৌসুম (২০২৫–২৬ অর্থবছর) উপলক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার। উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান জানান, বুধবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম পুরোদমে চলছে।

তিনি বলেন, “রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারীসহ বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে মোট ৯,৯৭৫ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে।”

বিতরণ কার্যক্রমে কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here