সিলেটে ছাত্র-জনতার উপর হামলাকারী যুব মহিলা লীগের সাংগঠনিক লাকি প্রকাশ্যে ঘুরে বেড়চ্ছে, আতঙ্কে সিলেটবাসী

0
271
সিলেটে ছাত্রদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুব মহিলা লীগের নেত্রী লাকি এখনো গ্রেপ্তার হয়নি / সমন্বিত ছবি - এই বাংলা

সিলেট ব্যুরো :


গত জুলাই মাসে সিলেট শহরের বন্দরবাজার এলাকায় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় যুব মহিলা লীগের নেত্রী লাকি আক্তার ওরফে লাকি আহমেদের বিরুদ্ধে মামলা হলেও এখনো তাঁকে গ্রেপ্তার করা হয়নি—এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লাকি এখনো প্রকাশ্যে চলাফেরা করছেন এবং বিভিন্ন সময়ে হুমকিও দিচ্ছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের দাবি, সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা লাকি আক্তার এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তাঁদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, ব্ল্যাকমেইলসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে কথিত অভিযোগ রয়েছে। কিছু বাসিন্দা দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, আধিপত্য বিস্তারসহ নানা অনিয়মের অভিযোগ আগে থেকেই প্রচলিত।

এলাকাবাসীর আরও অভিযোগ, লাকি ও তার স্বামী রানা গত জুলাইয়ে বন্দরবাজারে ছাত্রদের ওপর হামলার সময় সামনের সারিতে ছিলেন। ওই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে দাবি করে তারা।

হামলার শিকার কয়েকজন শিক্ষার্থী জানান, ঘটনাটি নিয়ে মামলা হলেও এখনো মূল অভিযুক্ত লাকিকে গ্রেপ্তার করা হয়নি। বরং লাকি ও তার অনুসারীরা স্থানীয়দের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে তারা অভিযোগ করেন। কেউ কেউ দাবি করেন, জমি দখল, চাঁদাবাজিসহ নানা অন্যায়ের ভয়ে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন।

কয়েকজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, লাকি এলাকার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বলে তাদের ধারণা। এসব অভিযোগের তদন্ত দাবি করে তারা বলেন, “ওর বিরুদ্ধে কথা বললেই মামলা–হামলার ভয় থাকে।”

সিলেটের একাংশ বাসিন্দার দাবি, লাকি আক্তার ও তাঁর স্বামী রানাকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। নইলে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকবেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here