বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ফাইল ফুটেজ
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ভোরে নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে কয়েকটি পণ্যবাহী ট্রাকসহ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান বলেন, হঠাৎ কুয়াশা দেখা দেওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৭টা ৪০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ভোরে যাত্রীবাহী যানবাহনের তেমন চাপ ছিল না, অল্প কিছু ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছিল যা দ্রুত কমে যাবে।

বর্তমানে ১৪টি ফেরির মধ্যে ১২টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর