রামগড়ে অবৈধ পাহাড় কাটায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

0
90
ছবি - এই বাংলা প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার পূর্ব চৌধুরী পাড়ার বৌদ্ধটিলা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শামীম।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মো. আরিফ হোসেন অনুমোদন ছাড়া পাহাড় কেটে সমতল ভূমি তৈরি করছিলেন। এতে এলাকাটিতে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়।
‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে প্রথমবারের মতো এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেহান উদ্দিন, থানা পুলিশের বিশেষ টিম, আনসার বাহিনীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, “পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করছে এমন একটি মহল দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অবৈধভাবে পাহাড় কাটা বা ইজারা ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here