রাজাপুরে সড়ক নির্মাণকাজ অসমাপ্ত, ধুলাবালিতে চরম ভোগান্তিতে এলাকাবাসী

রাজাপুর উপজেলা-র কানুদাসকাঠি নলবুনিয়া বাজার সংলগ্ন টাওয়ারের সড়ক নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় চরম ভোগান্তি / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

রাজাপুর উপজেলা-র কানুদাসকাঠি নলবুনিয়া বাজার সংলগ্ন টাওয়ারের সড়ক নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ধূলোময়লা ও বালুর কারণে শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির নির্মাণকাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি। ফলে রাস্তার ওপর দুলাবালি ছড়িয়ে থাকায় প্রতিদিন ধুলার ঝড় উঠছে। এতে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও চর্মরোগসহ নানা সমস্যায় ভুগছেন এলাকাবাসী। বিশেষ করে পবিত্র রমজান মাসে মসজিদে যাতায়াত ও বাজারে কেনাকাটায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নলবুনিয়া বাজার-এর ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, রাস্তার কারণে মসজিদ, মাদ্রাসা ও বসতবাড়িতে যাতায়াত ব্যাহত হচ্ছে। ধুলাবালির কারণে পরিবেশ দূষিত হয়ে পড়েছে। দ্রুত কাজ শেষ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এলাকাবাসী সড়কটির দায়িত্বে থাকা ঠিকাদারের নাম প্রকাশ এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তারা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here