Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeদেশগ্রামমোহাম্মদ ফকিরের ৪৪তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

মোহাম্মদ ফকিরের ৪৪তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

বিপ্লব চন্দ্র সরকার, হরিরামপুর প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভেলাবাদে আধ্যাত্মিক সাধক মোহাম্মদ ফকির (রহ.)-এর ৪৪তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তদের মিলনমেলায় পরিণত হয় এই পবিত্র আয়োজনটি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই অনুষ্ঠানটি হরিরামপুরের মধ্যে জনপ্রিয় অনুষ্ঠানটির মধ্যে একটি। ১৬ অক্টোবর ২০২৫ ইং, ৩১ আশ্বিন ১৪২৩, রোজ : বৃহস্পতিবার বাদ আছর, হালকায়ে জিকির, দোয়া ও মিলাদ মাহফিল তোবারক বিতরণ ও রাত ১০ ঘটিকায় ভক্তিমূলক গান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কয়েকজন “ভার” এসেছে৷ এসব ভক্তি মূলক আচার- অনুষ্ঠান দেখতে হাজার হাজার দর্শকদের সমাগম।

এই অনুষ্ঠানের ১ম, ২য় ও ৩য় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশাররফ হোসেন শিকদার, সাবেক সফল চেয়ারম্যান হারুকান্দি ইউপি, সদস্য আহ্বায়ক কমিটি মানিকগঞ্জ জেলা বিএনপি, আহ্বায়ক মানিকগঞ্জ জেলা জাসাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: বুলবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, হরিরামপুর উপজেলা বি.এন.পি.। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন : ডা. বাদল চন্দ্র সরকার।

 

অনুষ্ঠানের ৪র্থ দিন ছিল কালো গাজী যাত্রা পালা। গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আলী, তত্ত্বাবধানে ছিলেন শেখ মহিউদ্দিন, সঞ্চালনায় ছিলেন ডা. বাদল চন্দ্র সরকার, শেখ জাহিদ ও শেখ কালাম। স্থানীয় এলাকার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই ওরশ মোবারকে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারও ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উক্ত দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল মৃধা, লেছড়াগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মিশন চৌধুরী, হারুকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও বলড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাইয়ান আহমেদসহ বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আবু সা’দাত মোঃ শাহিন বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”

ওরশ মোবারক শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক