মোকামতলায় ৩ কোটি টাকায় আধুনিক ডাকবাংলো নির্মাণ

0
133
কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

শিবগঞ্জ উপজেলা-র মোকামতলায় অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সরকারি ৩ কোটি টাকা বরাদ্দে এখানে নির্মাণ করা হচ্ছে একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডাকবাংলো, যা প্রশাসনিক কার্যক্রম ও সরকারি অতিথিদের আবাসনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে সরেজমিনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় তিনি নির্মাণকাজের মান, গতি ও পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

নির্মাণাধীন এ আধুনিক ডাকবাংলো চালু হলে মোকামতলায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, প্রকল্পটি এলাকার প্রশাসনিক ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here