মিরসরাইয়ে ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ

0
89
ফাইল ফুটেজ

মিরসরাই প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মিরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নে মতবিনিময় ও গণসংযোগ করেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহিদুল ইসলাম চৌধুরী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমগ্র মিরসরাইব্যাপী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) ৭ নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট বাজারে গণসংযোগ, সত্তর ভূঁইয়ার হাট বাজারে গণসংযোগ, কাটাছড়া বাজারে গণসংযোগ, কাটাছড়া জিয়া স্মৃতিসংসদ উদ্বোধন ও ৭নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন শাহীদুল ইসলাম চৌধুরী।

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনদুর্ভোগ কমানোর প্রত্যয়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিপলেট নিয়ে শাহীদুল ইসলাম চৌধুরী জনগণের দুয়ারে দুয়ারে পৌছে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেন। দিনব্যাপী গণসংযোগের প্রতিটি স্থানে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী ও নবীণ-প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “ দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। আজ মানুষের সামনে ভোট দেয়ার ও যোগ্য প্রার্থী বাছাই করার সুযোগ এসেছে। জণগণ আমাদের কর্মকান্ডের খতিয়ানও সংগ্রহ করছে। অন্যায় করে পার পাওয়ার আর সুযোগ নেই। দেশের জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও মৌলিক অধিকার ফিরে পেতে চায়। আমরা যদি ক্লিন থাকি, জনগণের আশা আকাংখা পূরণে তাদের সারথি হতে পারি, নিশ্চয়ই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে।

তিনি আরও বলেন, “মিরসরাই হচ্ছে সম্ভাবনার জনপদ। আওয়ামী ফ্যাসিবাদের আমলে বছরের পর বছর উন্নয়ন বঞ্চনার শিকার এই অঞ্চল। বিএনপি ক্ষমতায় এলে এ উপজেলাকে একটি আধুনিক ও শিল্পায়িত সেইফ মিরসরাইয়ে রূপ দেয়া হবে।

দিনব্যাপী গণসংযোগে ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here