হরিরামপুর প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতীকী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষার্থী অভিভাবক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সৌজন্যমূলক বক্তব্য রাখেন মাঝুরী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও পরিচালক ও স্মরণীয়–১২ ব্যাচের শিক্ষার্থী আবু তন্ময় তুহিন এবং স্মরণীয়–১২ ব্যাচের শিক্ষার্থী সোহেল রানা । বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর মোঃ সেলিম মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হারুকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন শিকদার এবং এস.এ. আব্দুল মান্নান।
বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শিকদার।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান উদযাপন করা হয় এবং পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন প্রাক্তন শিক্ষার্থীরা। বিশেষ করে স্মরণীয়–১২ ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক অংশের সমাপ্তি ঘটলেও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয়। ক্রিকেট উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শিকদার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠানকালীন শিক্ষক আবু শহীদ খান।
এই বাংলা/এমএস
টপিক

