নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর ও থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আসর মাধবদী বাজারের ঝালপট্রি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড রাইন ওকে জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত লগি-বইঠা ঘটনার পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের বিচারের দাবি জানান। তারা বলেন, “এই দিনটি দেশের ইতিহাসে গণতন্ত্র হত্যার এক কালো অধ্যায়। প্রকৃত দোষীদের বিচারের মাধ্যমেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আব্দুল আজিজ।
মাধবদী শহর শাখার আমীর আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি জাফর উল্লাহ খান, অর্থ সম্পাদক ইব্রাহিম মোল্লা, শহর সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, সহ-সেক্রেটারি নজরুল ইসলাম, অফিস সম্পাদক ইসমাইল হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি আজগর আলী, ৩নং ওয়ার্ড সভাপতি ডা. আলতাব হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, ৭নং ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম ও ৮নং ওয়ার্ড সভাপতি ডা. ওসমান গনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তারা ২০২৬ সালের নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতের সকল কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

