মো:দেলোয়ার হোসেন,
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসব যোগ্যতার মধ্যে রয়েছে—গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সর্বাধিক ত্যাগ স্বীকার, ব্যক্তিগত সততা এবং এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নবীন-প্রবীণের সমন্বয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা করা হবে দলের বৃহত্তর স্বার্থে।
এই তিনটি যোগ্যতার ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) ৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জনাব কাজী নাজমুল হোসেন তাপসের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। দলের একাধিক পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণের মতে, তিনি দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, সৎ ব্যক্তি হিসেবে পরিচিত এবং এলাকায় ব্যাপক জনপ্রিয়।
আরো জানতে পারি ২০১৮ সালে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর থেকে ব্যাপক জনপ্রিয়তার সাথে নির্বাচন করেছেন কাজী নাজমুল হোসেন তাপস
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ৫ আসনের জনসাধারণের মুখে মুখে এখন উচ্চারিত হচ্ছে—”কাজী নাজমুল হোসেন তাপসের মতো যোগ্য প্রার্থীই বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার যোগ্য।” বলে মনে করি৷
এই বাংলা/এমএস
টপিক

