ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নানের বার্তা

0
91
ছবি - সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকা অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা জননেতা এম এ হান্নান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়ন ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় এম এ হান্নান বলেন, “আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। বিএনপি আমাকে যে আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিয়েছে, তা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “নাসিরনগরের মানুষ বহু বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনব।”

এম এ হান্নান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা পালন করতে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। ধানের শীষের জোয়ার সৃষ্টি করে নাসিরনগর আসনটি দলকে বিজয়ী উপহার দিতে চাই।”

নিজের রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও যোগ করেন, “দেশনায়ক তারেক রহমান আমাকে যে দায়িত্বগুলো দিয়েছেন, তা আমার জীবনের গর্ব। তার নেতৃত্বকে শক্তিশালী করতে পারলেই বাংলাদেশ নিরাপদ থাকবে। আমি এটিকে পুরস্কার নয়, বরং এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখি।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here