বাজিতপুরে সৈয়দ এহসানুল হুদার সমর্থনে বিশাল গণমিছিল

0
78
ছবি : এই বাংলা প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি :


কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় দলের চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ভাইয়ের সমর্থনে এবং ধানের শীষের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় বাজিতপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাজিতপুর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল নাগাদ পৌর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে এসে মিছিলে যোগ দেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের প্রতীক ও ব্যানার হাতে “গণতন্ত্র পুনরুদ্ধার” এবং “সৈয়দ এহসানুল হুদা ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও” স্লোগানে রাজপথ মুখরিত করেন।

গণমিছিলটি পৌরসভার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পথে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও মিছিলকারীদের অভিবাদন জানান। স্থানীয়দের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাজিতপুরে এত বড় ও সুশৃঙ্খল জনসমাবেশ দেখা যায়নি।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ এহসানুল হুদা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়।”

সমাবেশে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, “সৈয়দ এহসানুল হুদা ভাই বাজিতপুর–নিকলীর মানুষের আস্থার প্রতীক। তার নেতৃত্বেই এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণমিছিল বাজিতপুরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী নির্বাচনে এ অঞ্চলের রাজনীতিতে এর প্রভাব গভীর হতে পারে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here