কিশোরগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাজিতপুর উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তব্যে তিনি বলেন, “দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটে রয়েছে। যুব সমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম। সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল মাহমুদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান খোকন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা অংশ নেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

