বকশীগঞ্জ প্রতিনিধি :
মেধাকে স্বীকৃতি, শিক্ষায় অনুপ্রেরণা”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এম. এ. সাত্তার।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুল্লাহ আল মাহমুদ,সাবেক অতিরিক্ত সচিব ড. সিরাজুল ইসলাম,বকশীগঞ্জ সরকারি কিয়ামতউল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ,মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ ড. মোফাজ্জল হোসেন,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর,
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী,জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক,এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বিকট।
শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এই বাংলা/এমএস
টপিক
