ইবি প্রতিনিধি :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সহ-সভাপতি তন্ময় সাহা টনির বিরুদ্ধে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দৈনিক সমকাল পত্রিকার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে মন্তব্য করে তিনি এ হুমকি দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জানা যায়, দৈনিক সমকাল পত্রিকায় দেওয়া এক বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের সবাইকে মেরে ফেললেও আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেই।’ তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় তন্ময় সাহা টনি মন্তব্যের ঘরে লেখেন, ‘হাদী খাইছে, তোরও খাওয়ার সময় এসে গেছে।’—যা সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে।
এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার উসকানি বলে উল্লেখ করে এর নিন্দা জানান। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

