ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার টিলারচর গ্রামে ভয়াবহ নদী ভাঙনের কারণে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। মেইন রোড, মসজিদ, স্কুল এবং আশপাশের বসতবাড়ি ভাঙনের মুখে পড়েছে। নদীর প্রবল স্রোতে প্রতিদিন নতুন করে জমি ও ঘরবাড়ি ধ্বংস হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানান, “প্রতিদিন ধীরে ধীরে নদী আমাদের গ্রামকে গ্রাস করছে। এখন আর ঘুমাতেও ভয় লাগে।”
সরেজমিনে গিয়ে ভিডিও ধারণ করেছেন কিশোর আলো যুব সংগঠন-এর সভাপতি নাইফ আদনান। তিনি বলেন, “এখানে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পুরো টিলারচর গ্রাম নদীর তলায় চলে যাবে। শুধু মানুষ নয়, রাস্তা, স্কুল, মসজিদ—সবই হুমকির মুখে।”
কিশোর আলো যুব সংগঠন প্রশাসনের কাছে দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “মানবিক ও প্রশাসনিক তৎপরতা ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্তদের আর্তনাদ চরভদ্রাসনের আকাশে প্রতিধ্বনিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় এখনই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
এই বাংলা/এমএস
টপিক

