নীলফামারী প্রতিনিধি :
আধুনিক চাষে ফসলের যত্ন মাটির উর্বরতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও ফলনের গুণগত মান উন্নত করে তুলতে অলিন্দ জৈব সার এর উৎপাদন ও বাজারজাতকরণ অনুষ্টিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ উপলক্ষে ২৬ অক্টোবর দুপুরে নীলফামারী উত্তর হারোয়াতে গ্রামীণ এগ্রোটেক সল্যুশন এর ব্যবস্থাপনা পরিচালক মো:নাজিম উদ্দীন এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মাহমুদুল হক প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি আবু সোয়েম। এসময় মার্কেটিং ডিরেক্টর সুজন কুমার রায় জেলা ও উপজেলার বিভিন্ন সার ডিলার উপস্থিত ছিলেন।
গ্রামীণ এগ্রোটেক সল্যুশন এর নির্বাহী পরিচালক মাহমুদুল হক প্রধান জানান,গুন গত মান রক্ষার ক্ষেত্রে কোন আপোষ করা হবে না। আমাদের এই মেশিনটি দিয়ে প্রতিদিন ২০ মেট্রিক টন স্যার উৎপাদন সম্ভব হবে।
এই বাংলা/এমএস
টপিক

