পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদীকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, গণসংযোগে জনস্রোত

0
171
নির্বাচনী জনসভা ও গণসংযোগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পুত্র মাসুদ সাঈদী / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


পিরোজপুর-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পুত্র মাসুদ সাঈদীকে নিয়ে এলাকাজুড়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এ আসনে তার জনপ্রিয়তার তুলনা নেই এবং তিনি জনগণের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের নূরানী গেট এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে মাসুদ সাঈদী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পিরোজপুরবাসীর ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি, আপনারা আমাকে সংসদে পাঠানোর সুযোগ দিলে পিরোজপুর-১ আসনের মানুষের অধিকার ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যেতে পারব।”

স্থানীয় ভোটাররা মনে করেন, মাসুদ সাঈদী জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিধ্বনি বহন করেন এবং তার নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে। গণসংযোগে উপস্থিত বহু মানুষ জানান, তারা তাকে বিপুল ভোটে নির্বাচিত দেখতে চান, যাতে তিনি জাতীয় পর্যায়ে এলাকার স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারেন।

গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, পিরোজপুর-১ আসনের ভোটাররা তাকে তাদের ভবিষ্যৎ প্রতিনিধি হিসেবে দেখতে কতটা আগ্রহী।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here