পিরোজপুরে গভীর রাতে শীতার্তদের পাশে জেলা জামায়াত

0
56

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরে তীব্র শীত ও শৈত্যপ্রবাহে কষ্ট পাওয়া অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াতে ইসলামী।

সংগঠনের পক্ষ থেকে শুক্রবার (০৯ জানুয়ারি) গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শহরের রাণীপুর, পিটিআই এলাকা, সি-অফিস মোড়, হাসপাতাল রোড ও শহীদ মিনার এলাকাসহ বিভিন্ন জনাকীর্ণ স্থানে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

যখন মানুষ ঘুমের আমেজে মগ্ন, তখন হাড়কাঁপানো শীতের মধ্যে রাজপথে থাকা মানুষের হাতে উষ্ণ কাপড় ও কম্বল তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের সেক্রেটারি আল-আমিন শেখ ও পৌর সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলার সভাপতি মো. এমরান খাঁন, যুবনেতা নয়ন, রেদওয়ানসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিতরণ শেষে নেতৃবৃন্দ বলেন, “জামায়াতে ইসলামী সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। হাড়কাঁপানো এই শীতে কোনো মানুষ যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমরা গভীর রাতে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করেছি।” তারা আরও জানান, অসহায় মানুষের কল্যাণে এই ধরনের সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গভীর রাতে জামায়াত নেতৃবৃন্দের এই মানবিক উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here