নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাল মিয়া বাজারে চেকপোস্ট বসিয়ে পিক আপ ভ্যান তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রোববার ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে ঘরে ফিরে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ইসলাম সাংবাদিকদের জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, একটি মাদক চক্র সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বিরিশিরি শ্যামগঞ্জ সড়ক দিয়ে নিয়ে যাচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা উপজেলার লাল মিয়ার বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান শুরু করা হয়। তল্লাশি কালে একটি পিক আপ ভ্যানে থাকা পুরোনো ১০টি কার্টুনের ভেতর থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদক পাচারে জড়িত থাকার দায়ে তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, জেলার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০) ও জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিক আপ ভ্যানটিকেও জব্দ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

