Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নিষেধাজ্ঞা অমান্য করে দুধকুমার নদীতে বালু লুট: উন্নয়ন প্রকল্পের আড়ালে চলছে অবৈধ উত্তোলন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বালু লুটের মহোৎসব। রাতের আঁধারে নদীর বুকচিরে ড্রেজারের পাইপ, আর দিনের...
Homeসারাদেশনীলফামারীতে শিক্ষক-কর্মচারীদের ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

নীলফামারীতে শিক্ষক-কর্মচারীদের ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

নূরে আলম বাবু, নীলফামারী

নীলফামারীতে শিক্ষা সংস্কার ও শিক্ষকদের চলমান সমস্যা সমাধনসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার উদ্দেশে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফোরাম নীলফামারী জেলা শাখা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলবদ্ধ হয়ে শিক্ষক প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন। নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নাঈরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মো. ছাদের হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি প্রভাষক মো. উমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দ।

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো- বাড়ি ভাড়া ৪৫% করতে হবে, চিকিৎসা ভাতা ১৫০০/- টাকা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, প্রস্তাবিত ১০৮৯ এবতেদায়ী মাদরাসা এমপিও ভুক্ত করতে হবে, নন-এমপিও শিক্ষকদের চাকুরী ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে, স্বৈরাচারী সরকারের আমলে যে সকল এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারী তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।

শিক্ষক নেতৃবৃন্দ জানান, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষা কাঠামোর সার্বিক উন্নয়নে এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলেও তারা উল্লেখ করেন।

এই বাংলা/এমএস

টপিক