নির্বাচন কমিশন ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক বা রাজনৈতিক দল হোক, কারো না কারো দ্বারা প্রভাবিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের ব্যক্তি স্বত্বা, স্বাধীনতা, স্বকীয়তা বজায় রাখতে পারছেনা। তারা কারো দ্বারা বায়াসট হয়ে এনসিপি’র সাথে বৈষম্য করছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিটি ড্রিম কনভেনশন সেন্টারে এনসিপি’র সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস।
তিনি বলেন, এনসিপি’র শাপলা পেতে কোন বাঁধা নেই, আইন নিয়ে যারা পড়ান বা পড়াশোনা করেন তাদের সাথে কথা হয়েছে তারা বলেছেন শাপলা পেতে কোন বাঁধা নেই। তালিকায় শাপলা অন্তর্ভুক্ত বা বাতিল এটা কমিশনের ব্যাপার। কমিশন যদি স্বেচ্ছাচারিতা করে আমাদের ও রাজপথ বেছে নিতে হবে।
তিনি বলেন, কোনো দলের সঙ্গে নির্বাচনী জোটের বিষয়ে এনসিপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যারা জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়নে কাজ করবে এবং জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের সঙ্গে প্রয়োজনে জোট গঠন করা যেতে পারে।
তিনি বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এ নির্বাচন ফেব্রুয়ারিতেও হতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে জুলাই সনদের জন্য আইনগত ভিত্তি প্রদান করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তদ দিতে হবে এবং দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এছাড়া নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। এসব নিশ্চিত হলে ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের কোনো সমস্যা হবে না।
এই বাংলা/এমএস
টপিক

