নাসিরনগরে বিএডিসির ১২০০ বস্তা বীজ ধান ভর্তি নৌকা ডুবি

0
94
ছবি - এই বাংলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসির ১২০০ বস্তা ধানবীজ ভর্তি একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার লঙ্ঘন নদীর ডাকবাংলো নৌকা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে চাতলপাড় ইউনিয়নের জাকির বীজ ভান্ডারসহ কয়েকজন বীজ ও সার ডিলার যৌথভাবে কৃষি মন্ত্রণালয় থেকে ১২০০ বস্তা ধানবীজ ক্রয় করেন। পরে তারা চাতলপাড়ে পৌঁছানোর জন্য নৌকায় বীজগুলো তোলেন। নৌকা ছাড়ার মুহূর্তে ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায় এবং বীজ ভর্তি বস্তাগুলো পানিতে ডুবে যায়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং নৌকায় থাকা ব্যক্তিদের নিরাপদে তীরে তুলতে সক্ষম হন। তবে বিপুল পরিমাণ ধানবীজ পানিতে নষ্ট হয়ে যায় বলে জানা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান শাকিল বলেন, “ধানবীজ ভর্তি একটি নৌকা ডুবে যাওয়ার খবর পেয়েছি। এতে আনুমানিক ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here