নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালানা জলসা অনুষ্ঠিত

0
101
বাগদাদী কাফেলা বাংলাদেশের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১ তম বার্ষিক সালানা জলসা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম বার্ষিক সালানা জলসা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আছর থেকে সারা রাতব্যাপী এই অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান। সার্বিক পরিচালনা করেন পীরসাহেব খানকায়ে এরফানিয়া কচুয়া দরবার শরিফের প্রতিষ্ঠাতা ও জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি মোস্তাক আহমদ ক্বাদেরী আল-ওয়ায়েসী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান ফকিহ্ জামিয়া আহামদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রামের হযরত আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ আল-ক্বাদেরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জ্বিননুরাইন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মাওলানা হাফেজ মোঃ ওয়ালীউল্লাহ আশেকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের সাবেক ভিপি মুফতি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল-আজহারী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হযরত মাওলানা শহীদুল্লাহ্ বাহাদুর।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. এ. হান্নান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দেশবরণ্য ওলামায়ে কেরাগণ মুসলিম সমাজের কল্যাণ ও নবী (সাঃ)-এর প্রেম ও মহব্বত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

জলসার সমাপ্তি অনুষ্ঠানে বাদ ফজর আখেরী মোনাজাতে বিশ্বের মুসলিমদের জন্য শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন পীরজাদা মুফতি হযরত মাওলানা মুস্তাক আহমেদ আল ওয়ায়েসী।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here