নাটোর প্রতিনিধি :
২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোর সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, পেঁয়াজ, মসুর, খেসারি ও চিনাবাদামের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার সকাল ১১টার দিকে নাটোর সদর উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান এবং স্থানীয় সুবিধাভোগী কৃষকরা।
এ সময় ৪,৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গমের বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি; সরিষার বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি; পেঁয়াজের বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি; চিনাবাদামের বীজ ১০ কেজি, ডিএপি ১০ কেজি; মসুরের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি এবং খেসারির বীজ ৮ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়।
কর্মসূচির মাধ্যমে কৃষকরা রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কম খরচে ফসল চাষে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন কৃষি কর্মকর্তারা।
এই বাংলা/এমএস
টপিক

