নাটোর প্রতিনিধি :
নাটোরর সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি আব্দুল করিম ওরফে কিলার করিমকে(৫২) গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। অভিযুক্ত করিম উপজেলার নাছিয়ারকান্দি গ্রামের মৃত পচাই প্রামানিক হোসেন ছেলে।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নিজ বাড়ি নাছিয়ারকান্দি থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতারের পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর আদালতে হাজির করলে তাঁকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে সিংড়া আমলি আদালতের বিচারক মেহেদী হাসান।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল করিম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে এবং তিনি পলাতক ছিলেন। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নাটোরের গোয়েন্দা ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে আসামি কে গ্রেফতার করতে সক্ষম হয়, পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার) রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ির কাছে নাটোরের সিংড়ায় বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে (৫৩) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিক্ষুব্ধরা পাশের একটি বাড়িতে অগ্নিসংযোগ করলে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
এই বাংলা/এমএস
টপিক

