কামরুল হাসান, নাগেশ্বরী প্রতিনিধি :
এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের( স্কুল, কলেজ, মাদ্রাসা) শিক্ষকদের দীর্ঘদিন যাবত ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, সার্বজনীন বদলি দাবি করে আসছে কিন্ত সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের কে আশ্বস্ত করার পরেও দাবি পূরণ না করায় আজ নাগেশ্বরী উপজেলার এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষকগণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার সূত্রপাত :প্রায় দুই যুগের বেশি সময় ধরে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শতকরা হারে বাড়ি ভাড়া,উৎসব ভাতা, বৈশাখী ভাতা, সার্বজনীন বদলি, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণ সহ নানা বিধ দাবি সরকারের কাছে চেয়ে আসছিল এবং সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ দাবি গুলো যুক্তিক বিবেচনা করে পর্যায়ক্রমে দাবিগুলো পূরণের আশ্বস্ত করেন।
ইতোমধ্যে দুইটি দাবি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা পূরণ করেছেন কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতা, ও কর্মচারীদের জন্য ৭৫ % উৎসব ভাতার দাবি এখনো পূরণ করেন নাই।
গত আগস্ট ২০২৫ সালে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের এক আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় শিক্ষা উপদেষ্টা ২০%বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।শিক্ষক নেতারা ওই সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুই মাস সময় বেধে দিয়ে এসেছেন। দুই মাস সময় অতিবাহিত হওয়ার পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলো এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করে নাই।তারই ফলশ্রুতিতে এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ দাবি আদায়ের লক্ষ্যে গত ১২/ ১০/ ২০২৫ তারিখে ঢাকা প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশ করে কিন্তু পুলিশের লাঠিয়াল বাহিনী নিরীহ শিক্ষকগণের উপর লাঠি চার্জ, কাঁদানি গ্যাস, টিয়ার গ্যাস,জল কামান,সাউন্ড গ্রেট নিক্ষেপ সহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন এমনকি পুলিশ বক্সের ভিতরে শিক্ষকগণকে চর থাপ্পরও মারেন যা সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
অবশেষে ঢাকা প্রেসক্লাব থেকে শিক্ষকগণ বিতাড়িত হয়ে শহীদ মিনারের পাদ দেশে অবস্থান নেন, বর্তমানে সেখান থেকে আন্দোলন পরিচালিত হচ্ছে।
তার ঐ ধারাবাহিকতায় শিক্ষক লাঞ্ছনা ও শিক্ষকদের দাবি আদায়ের প্রতি সমর্থন জানিয়ে নাগেশ্বরী উপজেলার এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষকগণ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন পালন করেন।
উক্ত মানববন্ধনে নাগেশ্বরী উপজেলার এমপিও ভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগন মুক্ত মঞ্চে উপস্থিত হন। উক্ত বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী বাসস্ট্যান্ড, কাজী মার্কেট, পাঠ হাটি ও কলেজ মোড় হয়ে আবারো মুক্ত মঞ্চে ফেরত আসে সেখানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা শিক্ষাক সমিতির সভাপতি ও নাগেশ্বরী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জনাব শহিদুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা শিক্ষাক সমিতির দপ্তর সম্পাদক জনাব আমিনুল ইসলাম,নাগেশ্বরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব গোলাম রসুল রাজা,শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধা ও সম্মতি জ্ঞাপনের জন্য উপস্থিত হন নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার ইউনুস আলী, এছাড়া সাংবাদিক, সরকারের গোয়েন্দা বিভাগের লোক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তাগণ বলেন, শিক্ষক জাতি গড়ার কারিগর তাই শিক্ষকদেরকে অভুক্ত রেখে কোন জাতি উন্নতি করতে পারে না। যেহেতু শিক্ষকদের দাবি ন্যায্য ও যুক্তিক তাই কাল বিলম্ব না করে তাদের দাবি পূরণের জন্য সরকার কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আহ্বান জানান ।
এই বাংলা/এমএস
টপিক

