নাগরপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল

0
85
ফাইল ফুটেজ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার ১৫ অক্টোবর সকালে নাগরপুর উপজেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা এ বিক্ষোভের আয়োজন করে। নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নাগরপু উপজেলা চত্বর হয়ে টাঙ্গাইল আরিচা মহা সড়কের উপজেলা মোড়ে একটি সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষক-কর্মচারীরা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকদের কে কেন লাঠিপেটা করা হলো? দ্রæত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। সেই সাথে যারা শিক্ষকদের উপর টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবী মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা উপদেষ্টার প্রতি আহŸান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান ফজলু, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মো. শরিফ উদ্দিন, মামুদ নগর স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. শওকত আলী ও মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আব্দুর রউফ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারিরা অংশ গ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here