নলছিটিতে বিএনপির উঠান বৈঠক ও নতুন সদস্য যোগদান

0
83
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :

শনিবার (১ নভেম্বর) নলছিটিতে কুলকাঠী ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বারৈবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খোকন মাঝির সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠী-২ আসনের মনোনয়নপ্রার্থী এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বক্তারা বলেন, বিএনপি সকল ধর্ম, বর্ণ ও জনগোষ্ঠীর মানুষকে নিয়ে সমবায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে। দলের মধ্যে সন্ত্রাস বা চাঁদাবাজের কোনো স্থান নেই, এবং এমন কোনো কর্মকাণ্ডকে কখনো সহ্য করা হবে না। বিএনপি কৃষক, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরিফ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ রউফ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে কুলকাঠী ইউনিয়নের সনাতন ধর্মের মানুষও বিএনপির ৩১ দফা বিষয়ক উদ্বুদ্ধ হয়ে সাবেক ইউপি সদস্য নিখিল বারৈয়ের নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ দলের সঙ্গে যোগদান করেন। তারা জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং সদস্য সচিব শাহাদাত হোসেনের হাতে ফুলের তোড়া ও ধানের শীষ তুলে দিয়ে সমর্থন জানান।

সভায় প্রধান অতিথি বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন হবে এবং সকলকে দেশের উন্নয়নে অংশ নিতে আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here