দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
“কৃষিই সমৃদ্ধি” — এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।
এ সময় আগাম শীতকালীন রবি মৌসুমের জন্য সরিষাসহ বিভিন্ন ফসলের বীজ ও সার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মঈজ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা।
কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক

