বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসনের বিশেষ অনুদান তহবিল থেকে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া তিনজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা নিজস্ব কর্মসংস্থান গড়ে তুলতে পারবেন, যা তাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি অন্তর্ভুক্তিমূলক, স্বনির্ভর সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও দক্ষতা উন্নয়ন, মানবিক সহায়তা ও আত্মকর্মসংস্থানভিত্তিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর