রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

কাঁঠালিয়ায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কলেজের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ফজলুর হক মৃধা।

সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ফরুক হোসেন খান, আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল আলম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. ইউসুফ আলী এবং শিক্ষার্থী মাছুমা আক্তার পলি প্রমুখ।

বক্তারা মাদকাসক্তির ভয়াবহ ক্ষতিকর দিক, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থী, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভার আগে আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান ফটকের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর